terms and conditions

LAST UPDATED 10/05/2026

Afood Fresh এর ওয়েবসাইট, ফেসবুক পেজ বা অনলাইন প্ল্যাটফর্ম থেকে অর্ডার করার মাধ্যমে ক্রেতা নিচের শর্তাবলীতে সম্মত হয়েছেন বলে গণ্য হবে। আমাদের লক্ষ্য সবসময় খাঁটি, নিরাপদ ও মানসম্মত পণ্য গ্রাহকের কাছে পৌঁছে দেওয়া।

পণ্যের মান ও বিশুদ্ধতা

  • Afood Fresh সর্বদা খাঁটি ও মানসম্মত পণ্য সরবরাহের চেষ্টা করে।
  • মধু, ঘি, সরিষার তেল, মসলা, আম ও অন্যান্য মৌসুমি ফল প্রাকৃতিক হওয়ায় রঙ, ঘ্রাণ বা স্বাদে সামান্য পার্থক্য থাকতে পারে।
  • প্রোডাক্টের ছবি ও বাস্তব পণ্যের মধ্যে সামান্য পার্থক্য হতে পারে।
  • কোনো ধরনের কৃত্রিম রং, ক্ষতিকর কেমিক্যাল বা ভেজাল ব্যবহার করা হয় না — তবে প্রাকৃতিক খাদ্যের বৈশিষ্ট্য মৌসুমভেদে পরিবর্তিত হতে পারে।

অর্ডার ও ডেলিভারি নীতিমালা

  • অর্ডার কনফার্ম হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ডেলিভারি সম্পন্ন করার চেষ্টা করা হবে।
  • প্রাকৃতিক দুর্যোগ, পরিবহন সমস্যা বা কুরিয়ার জটিলতার কারণে ডেলিভি দেরি হতে পারে।
  • বাংলাদেশের যেকোনো জেলায় কুরিয়ারের মাধ্যমে পণ্য পাঠানো হয়।
  • Cash on Delivery (COD) এবং অগ্রিম পেমেন্ট — উভয় সুবিধা প্রযোজ্য হতে পারে।
  • ভুল ঠিকানা বা ভুল মোবাইল নম্বরের কারণে ডেলিভি ব্যর্থ হলে অতিরিক্ত চার্জ প্রযোজ্য হতে পারে।

পেমেন্ট সংক্রান্ত শর্ত

  • বিকাশ, নগদ, রকেট, ব্যাংক ট্রান্সফার অথবা Cash on Delivery গ্রহণযোগ্য।
  • কিছু পণ্যের ক্ষেত্রে আংশিক বা পূর্ণ অগ্রিম পেমেন্ট প্রয়োজন হতে পারে।
  • পেমেন্ট সম্পন্ন হওয়ার পর অর্ডার প্রসেস করা হবে।

রিটার্ন ও রিফান্ড পলিসি

  • খাদ্যজাত পণ্য হওয়ায় সাধারণত পণ্য ফেরত নেওয়া হয় না।
  • ভুল পণ্য, নষ্ট পণ্য বা লিকেজ থাকলে ডেলিভারির ২৪ ঘণ্টার মধ্যে ছবি/ভিডিওসহ জানাতে হবে।
  • যাচাই শেষে প্রয়োজন হলে রিপ্লেসমেন্ট বা রিফান্ড দেওয়া হবে।
  • ব্যবহৃত বা খোলা পণ্যের ক্ষেত্রে রিটার্ন গ্রহণযোগ্য নয়।

মধু (Honey) সম্পর্কিত শর্ত

  • মধু প্রাকৃতিক পণ্য হওয়ায় জমাট বাঁধা, ক্রিস্টালাইজ হওয়া বা রঙ পরিবর্তন স্বাভাবিক।
  • ঋতু ও ফুলভেদে মধুর স্বাদ, ঘ্রাণ ও রঙ ভিন্ন হতে পারে।
  • মধু সংরক্ষণের জন্য শুকনো ও ঠান্ডা স্থানে রাখতে হবে।
  • ১ বছরের কম বয়সী শিশুকে মধু খাওয়ানো উচিত নয়।

সরিষার তেল (Mustard Oil) সম্পর্কিত শর্ত

  • কাঁচা ঘানির সরিষার তেলের ঝাঁজ ও রঙ মৌসুমভেদে ভিন্ন হতে পারে।
  • ঠান্ডা স্থানে রাখলে তেলের ঘনত্ব পরিবর্তিত হতে পারে — এটি স্বাভাবিক।
  • বোতল খোলার পর পরিষ্কার ও শুকনো স্থানে সংরক্ষণ করতে হবে।

ঘি (Ghee) সম্পর্কিত শর্ত

  • খাঁটি ঘির রঙ ও ঘ্রাণ গরুর দুধ ও মৌসুমভেদে ভিন্ন হতে পারে।
  • ঠান্ডা আবহাওয়ায় ঘি জমাট বাঁধা স্বাভাবিক।
  • ভেজা চামচ ব্যবহার না করার অনুরোধ করা হচ্ছে।

মসলা (Spices) সম্পর্কিত শর্ত

  • প্রাকৃতিক মসলার রঙ ও ঝাঁজ ব্যাচভেদে সামান্য পরিবর্তিত হতে পারে।
  • সূর্যের আলো থেকে দূরে ও বায়ুরোধী পাত্রে সংরক্ষণ করতে হবে।
  • দীর্ঘদিন খোলা অবস্থায় রাখলে সুগন্ধ কমে যেতে পারে।

আম ও মৌসুমি ফল সম্পর্কিত শর্ত

  • আম ও মৌসুমি ফল প্রাকৃতিকভাবে পাকে, তাই আকার, রঙ ও ওজন ভিন্ন হতে পারে।
  • ডেলিভারির সময় কিছু ফল আধাপাকা থাকতে পারে যাতে পরিবহনে নষ্ট না হয়।
  • আবহাওয়া ও মৌসুম অনুযায়ী ডেলিভি সময় পরিবর্তিত হতে পারে।
  • প্রাকৃতিক দাগ বা রঙের পার্থক্য ফলের স্বাভাবিক বৈশিষ্ট্য।
  • কুরিয়ার সমস্যাজনিত সামান্য চাপ বা নরম হয়ে যাওয়া সম্পূর্ণ এড়ানো সবসময় সম্ভব নাও হতে পারে।

গ্রাহকের দায়িত্ব

  • সঠিক নাম, ঠিকানা ও মোবাইল নম্বর প্রদান করতে হবে।
  • পণ্য গ্রহণের সময় চেক করে গ্রহণ করার অনুরোধ করা হচ্ছে।
  • ডেলিভারির পর সঠিক নিয়মে সংরক্ষণ না করলে Afood Fresh দায়ী থাকবে না।

প্রাইভেসি ও নিরাপত্তা

  • গ্রাহকের ব্যক্তিগত তথ্য সম্পূর্ণ নিরাপদ রাখা হবে।
  • কোনো তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা শেয়ার করা হবে না, প্রয়োজনীয় ডেলিভারি কার্যক্রম ছাড়া।

পরিবর্তনের অধিকার

  • Afood Fresh যেকোনো সময় পূর্ব ঘোষণা ছাড়া Terms & Conditions পরিবর্তন, সংযোজন বা সংশোধনের অধিকার সংরক্ষণ করে।

My Cart

Subtotal